১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানের উদ্বোধন।

মোঃ রাজু আহমেদ
  • Update Time : ১১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ২১ Time View

আসন্ন বর্ষা মৌসুমের আগেই এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মরণঘাতী ঝুঁকি কমাতে মোংলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। ‘মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধি’র লক্ষ্য নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।

​অভিযান শুরুর আগে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ​”ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ। এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোনো পাত্রে যেন তিন দিনের বেশি সময় পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর দিতে হবে।”

​তিনি বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ড্রামসহ পানি জমার সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ডা. শাহীন আরও উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের একার উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

​এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানের উদ্বোধন।

Update Time : ১১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬