০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মান্দারবাড়ীয়ায় জনসচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন ও রেলি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৪২ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার

গতকাল ১০ জুন ২০২৬ ইং তারিখে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরতে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন, র্যালী ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, আমিনুর রহমান। এ সময় তিনি গ্রাম আদালতের বিভিন্ন সেবা, সুবিধা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শামিনুর রহমান তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে সময়, অর্থ ও সামাজিক সম্প্রীতিসবই রক্ষা পায়। তাই এ সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে সচেতন হতে হবে।
ক্যাম্পেইনে ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ইতিবাচক দিক তুলে ধরে জনগণকে এ সেবা গ্রহণে উৎসাহিত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ও এএসিও মোঃ সুমন ইসলাম। র্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কো-অর্ডিনেটর নাসরিন সুলতানা সহ ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশগণ।

Tag :

Please Share This Post in Your Social Media

গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মান্দারবাড়ীয়ায় জনসচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন ও রেলি অনুষ্ঠিত

Update Time : ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬