০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ
Reporter Name
- Update Time : ০১:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দুই শতাধিক তালের বীজ রোপণ করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী,মধুপুর ও পারশ্রীরামপুর এলাকায় এসব বীজ রোপণ করা হয়।
তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:মশিযার রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, আসির উদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ।
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ সহ এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Tag :
























