০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেম্বার প্রার্থী আব্দুল কাদের মিয়া, উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক

Reporter Name
  • Update Time : ১২:০০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের মিয়া। তিনি ৭নং ওয়ার্ডের চুন্নির আইট গ্রামের কৃতি সন্তান।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় মানুষের কাছে একজন সৎ, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বর্তমানে তিনি ভৈরবা বাজারের স্যানেটাইজ এন্ড ইলেকট্রনিক ওয়ার্ল্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে সবসময় তাদের পাশে দাঁড়ান আব্দুল কাদের মিয়া। স্থানীয় বাসিন্দারা মনে করেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসী বলেন, “আব্দুল কাদের মিয়া একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। আমরা তাকে আগামীতে মেম্বার হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, “আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। দেশে ফিরে ব্যবসা শুরু করি। পাশাপাশি সাধ্যমতো এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এলাকার জনগণের ভালোবাসা ও চাওয়ার কারণে আজ আমি মেম্বার প্রার্থী হয়েছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মেম্বার প্রার্থী মোঃ আব্দুল কাদের মিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

মেম্বার প্রার্থী আব্দুল কাদের মিয়া, উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক

Update Time : ১২:০০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬