নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন
- Update Time : ০১:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৭ Time View

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের অসহায়, নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের সংবাদ গনমাধ্যমে প্রকাশিত
হলে,উপজেলা প্রশাসন এর দৃষ্টি গোচর হয়। এরই ধারাবাহিকতায়,
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে মিলন রাণী দাস এর বাড়িতে গিয়ে উনার খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন (টিন) এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসা মিলন রাণী দাস প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের দেওয়া ঢেউটিন এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মিলন রাণী দাস এর বসতঘরটি দ্রুত সংস্কার করা হবে।
এলাকাবাসী শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর মানবিক পদক্ষেপের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এলাকাবাসী বলেন,ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন একইভাবে দাঁড়াবেন সর্ব সময় এমনটাই তাদের প্রত্যাশা করেন শিবপুরবাসী।





















