প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল
- Update Time : ১১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

হাবিবুর রহমান, মোংলা
বাগেরহাট জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর ও উন্নয়ন প্রকল্পসমূহের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা পৌর শহর ও বন্দর এলাকায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলটি মোংলা পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, চ্যানেল ড্রেজিং, আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণসহ সার্বিক উন্নয়নে সরকারের এই সফর ও উদ্যোগকে আমরা মোংলাবাসী স্বাগত জানাই।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দলমত নির্বিশেষে মোংলা বন্দরের উন্নয়ন ও দক্ষিণ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত। মোংলা বন্দরের উন্নয়ন ত্বরান্বিত হলে স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখা সম্ভব হবে।
মিছিল শেষে মোংলা বন্দরের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।।























