মদিনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত
- Update Time : ১২:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মদিনা মুনাওয়ারা শাখার ব্যবস্থাপনায় আওলাদে রাসুল (সাঃ), আওলাদে গাউসুল আযম, মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত হয়েছে।
মদিনার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আধ্যাত্মিক চেমা-মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আবু বক্কর তালুকদারের সভাপতিত্বে এবং সভাপতি শেখ ফজলুল রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব নাঈম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃ আইয়ুব, জনাব মোঃ ওসমান গনি, মোঃ মোক্তার হোসেন ও জনাব মোঃ বায়েজিদ সোহান। এছাড়া আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃ রফিকুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুপ হোসেন সাদ্দামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ ও কিয়াম মাহফিল পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নোমান বিন আজিজি। অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ সুমন উদ্দীন।
উক্ত মাহফিলে সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দের পাশাপাশি মদিনায় অবস্থানরত আশেকানে মোহাম্মদ মোস্তফা (সাঃ), আশেকানে গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং প্রবাসে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে আধ্যাত্মিক চেমা-মাহফিল পরিবেশন ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশে স্মরণীয় এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

























