ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক আহত
- Update Time : ১০:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ৫ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যার দিকে কালীগঞ্জ শহরের গান্না রোডে বিদ্যুতের পাওয়ার হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে গান্না রোডে একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহরিয়ার নামে ওই যুবক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের আরও সতর্কতার সঙ্গে চলাচলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

























