০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

Reporter Name
  • Update Time : ০২:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

আব্দুর রাজ্জাক গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া মিনারবাজার গ্রামের এন্দাজ আলীর ছেলে রেজাউল কানা এবং কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান বাড়ির লোকজন। এ সময় চিৎকার শুরু হলে পাশের মসজিদের মাইকে চুরির খবর প্রচার করা হয়। পরে স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই যুবককে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলসংলগ্ন স্থানে তাদের আটক করেন স্থানীয় লোকজন। পরে সেখানে তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ তদন্তসংশ্লিষ্ট দলকে অবহিত করা হয়। পরে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

Update Time : ০২:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬