বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
- Update Time : ০৯:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ২ প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















