০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ বিভিন্ন উপজেলায় টানা ৩ দিনের বৃষ্টিপাতের কারণে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ইট ভাটা মালিক

Reporter Name
  • Update Time : ০৯:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বিভিন্ন উপজেলা সহ সারাদেশে টানা ৩ দিনের বৃষ্টিতে নওগাঁ সদর, মান্দা,মহাদেবপুর, নিয়ামতপুর, রাণীনগর পত্নীতলা ধামুরহাট শাপাহার পোরশা সহ জেলার প্রায় সব ইটভাটা গুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

শীতের শুরুতেই ইট ভাটার মাঠে শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকরা। পাশাপাশি কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ভাটায় কর্মরত দিনমজুর ও শ্রমিকরা।

জানা যায়,শীত মৌসুমকে সামনে রেখে নতুন ইট উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিলেন ভাটার মালিকরা। অনেকেই কাঁচা ইট তৈরি করে পোড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কেউ কেউ ভাটায় আগুন ও জ্বালিয়েছিলেন।

কিন্তু এরই মধ্যে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে থাকা অধিকাংশ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে পড়ে স্বাভাবিকভাবে নতুন ইট উৎপাদন কার্যক্রম।

ইটভাটার দিন ভিত্তিক শ্রমিক বলেন, গত তিন দিন ধরে আমি বাড়িতে বসে আছি ভাটায় কাজ করে আমার সংসার চলে। কিন্তু প্রতিদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কাজ করতে পারছি না।

কাজ করে পরিবারের খরচ চালাতে হয়, পাশাপাশি প্রতি সপ্তাহে কিস্তিও পরিশোধ করতে হয়। শুধু আমারই ক্ষতি হয়নি,ভাটার মালিকেরও অনেক ক্ষ/তি হয়েছে। পরিবার নিয়ে এক রকম বিপদে রয়েছি।

অন্যদিকে, বিভিন্ন জেলা থেকে নওগাঁয় ইট ভাটা গুলিতে কাজ করতে আসা বেশ কিছু শ্রমিকের ভাষ্য, বরাবর আমরা ইট কাটার কাজ করি কিন্তু এই তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কেউই কাজ করতে পারছি না। ভাটার মাঠে তৈরি করে রাখা কাঁচা ইটগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে।

এতে মালিকের যেমন অনেক বড় ক্ষতি হয়েছে পাশাপাশি মালিকের ক্ষ/তি মানে আমাদেরও ক্ষ/তি। আমরা কাজ না করলে খাব কী, কীভাবে আমাদের সংসার চালবে। আমাদের প্রত্যেকের কিস্তি দিতে হয়,কাজ বন্ধ থাকায় আমরা সবাই এক রকম দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে রাণীনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার শাহ বলেন, আমাদের সমিতির আওতায় মোট ছয়টি ইটভাটা রয়েছে। সব ভাটার মালিকই নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন।

দুই-একটি ভাটায় আ/গু/নও দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা তিন দিনের বৃষ্টিতে আমাদের তৈরি করা মাঠের কাঁচা ইটগুলো নষ্ট হয়ে গেছে। এতে চলতি মৌসুমে আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবো।

তিনি আরও বলেন, এই ক্ষ/তি আমাদের মালিকদের বহন করতে হবে। এর প্রভাব কোনোভাবেই গ্রাহকদের ওপর পড়তে দেওয়া হবে না। ইট নষ্ট হওয়ার কারণে ইটের দাম বাড়ানো হবে না বলে আমরা
মালিক সমিতির পক্ষ থেকে কথা দিচ্ছি।

কোনো গ্রাহক যেন বাড়তি দামের কারণে ক্ষ/তি-গ্রস্ত না হন, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে ইটভাটার কাঁচা ইট নষ্ট হওয়ায় মালিকরা যেমন পড়েছে বিপাকে,তেমনি ইট ভাটায় দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকদের পরিবার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁ বিভিন্ন উপজেলায় টানা ৩ দিনের বৃষ্টিপাতের কারণে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ইট ভাটা মালিক

Update Time : ০৯:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬