ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত..
- Update Time : ১০:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত..এ সময় অন্তত ২০ টি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সাথে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবু’র সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ ও মারামারিতে লিপ্ত হয়।
এতে আহত হয় অন্তত ১০ জন। এ সময় ওই গ্রামের অন্তত ২০ টি বাড়ি-ঘর ও দোকানে ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।























