একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল আরাফ গ্রেপ্তার
- Update Time : ০৫:০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

শাকিল হোসেন ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল আরাফকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা পৌর শহরের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল আরাফ ভেড়ামারা পৌরসভার পূর্ব ভেড়ামারা এলাকার মৃত হারুণ উর রশিদের ছেলে।
জানা গেছে, সোহেল আরাফের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছিলেন। অবশেষে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় ভেড়ামারা থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের এমন সাহসী ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।























