০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজানপুর এ গাড়ির চাপাই বৃদ্ধা নিহত
Reporter Name
- Update Time : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০০ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ীর চাপায় মাজেদা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা মাঝিড়া মাস্টার পাড়া মৃত আইদালী প্রামানিকের স্ত্রী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুএবার (২৮ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে মাজেদা বেওয়া রান্নার জন্য শুকনো পাতা নিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৬ টার দিকে মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ লেখা পর্যন্ত অজ্ঞাত গাড়ীটি শনাক্ত করা যায়নি। দাবি না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Tag :


























