পাখি সভাপতি,সম্পাদক মুনিম বনিতা ফাউন্ডেশন মনিরামপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- Update Time : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১০৫ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গতকাল ৪ই এপ্রিল শুক্রবার মনিরামপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সেচ্চাসেবী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনাকারী স্থানীয় সংগঠন বনিতা ফাউন্ডেশন।বনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ মাহমুদের সংগঠনের স্বাক্ষরিত একটি প্যাডে ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদিত এ কমিটিতে তাসলিমা আলম পাখি সভাপতি ও মোঃ সাদিউজ্জামান মুনিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে ঘোষনা করেন।
এ ছাড়াও পূর্ণাঙ্গ কমিটির মধ্যে সহ-সভাপতি রামিছা তাবাসসুম, সহ-সাধারণ সম্পাদক নুসরাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ যারিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নাহিদ, প্রচার সম্পাদক জামিনুল ইসলাম আর্য, সহ প্রচার সম্পাদক ইফতেখার আলম অভি, দপ্তর সম্পাদক দিপ্ত রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জায়েদ আল রাফি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নিপুণ, ধর্ম বিষয়ক সম্পাদক সৌহার্দ্য ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক অর্ণা, ক্রিয়া বিষয়ক সম্পাদক তাসপিয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসনিয়া মেঘা, পরিবেশ বিষয়ক সম্পাদক তাহমিদ তেজওর ইলহাম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসনিম হাসান বর্ষা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ভাবনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন জাহান জুই, তথ্য ও প্রকাশনী বিষয়ক সম্পাদক শেখ তামিম হোসেন। এছাড়াও ৯ জনকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটি প্রসঙ্গে বনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ মাহমুদ জানান, প্রত্যেক স্বেচ্ছাসেবীর যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের পদ নির্ধারণ করা হয়েছে। এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য,বনিতা ফাউন্ডেশন একটি স্থানীয় সামাজিক সংগঠন, যা স্বেচ্ছাসেবীদের টিফিনের টাকায় পরিচালিত হয়। সংগঠনটি বিশেষভাবে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। আন্দোলন পরবর্তী সময়ে এর কার্যক্রমগুলো সমাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, এবং প্রতিষ্ঠানটি এর সদস্যদের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


























