ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার বিক্ষোভ মিছিল
- Update Time : ০৭:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৩০ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ফিলিস্তিনে চলমান নিপীড়ন, বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মণিরামপুরের ঢাকুরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থা। নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ।
আজ মঙ্গলবার মাগরিব বাদ ঢাকুরিয়া বাজারে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে এ বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়। সংস্হার সহ-সভাপতি হাসান আলী ও ইরাদুলের নেতৃত্বে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া সমাজ কংল্যাণ সংস্থার সম্পাদক তরিকুল ইসলাম অর্থ সম্পাদক আবু জিহাদ, জামায়াতে ইসলামীর ঢাকুরিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল জলিল, তরুণ বক্তা মাওলানা আশিকুর রহমান,মাওলানা আলতাফ হোসেন,ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরাফিল হোসেন,ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান গাজী সম্পাদক আবিদুর রহমান টুকুন স্হানীয় ছাত্র জনতা বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের হামলা শুধু একটি ভূখণ্ডের উপর নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর ওপর আঘাত। বিশ্ব বিবেক এখনও নীরব দেখে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। মানবতা রক্ষায় বিশ্ব নেতাদের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


























