শ্রীবরদীতে বাংলা-নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ,
- Update Time : ০৬:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১০১ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুর শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় শ্রীবরদী উপজেলা সম্মেলন কক্ষে(সোমেশ্বরী) এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ,উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ,
সভায় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল,
পৌর বিএনপির সভাপতি জনাব ফজলুল হক চৌধুরী অকুল, ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন,
মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন, একাডেমি সুপারভাইজার মোশাররফ হোসেন,প্রাণীসম্পদ কমকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা সাবরেজিস্টার অফিসার মাহফুজ রহমান, উপজেলা জামায়াতের আমীর মিষ্টার আলী, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রুকনুজ্জামান রুকন।
এসময় উপস্থিত সভায় বক্তৃতা বলেন।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কমকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ


























