অন্ত দাহ
- Update Time : ০৬:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৪৪০ Time View

————-
সম্পা ঘোষ
গহীন অরন্যে একাকী জীবনের বৃত্তান্ত,
হিসাবো মিলিয়ে চলি।
নিপৃত, নিবিড়িত, নির্জনো, দাহন।
জ্বলিয়া পুরিয়া মরে।।
তুরসে অগ্নি দেহতে ধারণ করে।।।
খা খা তৃষ্ণার্ত ,
বিন্দু বিন্দু শিশির খুঁজে মরে।
রজনির প্রহর আনাগোনা, নিস্তব্ধে।।
প্রভাতের অপেক্ষা, কাটে যদি এহো অন্ধকার
সূর্যের কিরণ স্পর্শ, যদি হয় অন্তরালে।
উৎফুল্ল প্রাণ স্বাচ্ছন্দ, সরলতাও হয়ে যায় কঠিন ওই পরশপাথর।।
সময়ের তাল বেতালে, কান্নার আওয়াজ আকাশে, বাতাসে ধর্নিত ।।।
পক্ষপাতিত্ব একাকী গুমড়ে গুমড়ে মরে।
অন্ত আড়ালে নিরবতার কান্না,
নিজের নয়নও দিতে চায়না আর ধারা।
নিবিড় অন্তরলের, গভীর চেতনায়, নিজে নিজেকেই জাগ্রত করে।
শিখে যায় তার জীবনের ধাপন,
সুশীল সমাজ সবই একই গোত্রে।।।
নিজেই নিজের জীবনের দিক নির্দেশক।।
অন্তরালের গহীন্য কান্না নাহি হবে আর জাগ্রত।।


























