১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সাতানী-বাঁশদহা বাজারের দুই দোকানে ২৭০০০ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ০১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১৬৭ Time View

মোঃ আজগার আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
শনিবার (২৬ এপ্রিল) সাতক্ষীরা সদরের সাতানী-বাংশদহা এলাকায় বানিজ্যিক প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম তদারকি ও জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতা করে জেলা পুলিশের ফোর্সের একটি টিম।

তদারকিকালে সাতানী এলাকায় ফারুক শপিং সেন্টারের কসমেটিক্স পণ্যের আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারা ২০ হাজার ও বাঁশদহা বাজারে হোসেন ট্রেডার্সে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারা ৭ হাজার টাকা মিলে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।

জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা সাতানী-বাঁশদহা বাজারের দুই দোকানে ২৭০০০ টাকা জরিমানা

Update Time : ০১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫