ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে নিহত ৩, আহত ২
- Update Time : ০৮:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৬১ Time View

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
রবিবার (১১ই মে) বিকেলে নাসিরনগরে বজ্রপাতে ০৩ ব্যাক্তি নিহত ও ২ ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
নিহত ব্যাক্তিরা হচ্ছেন গোকর্ন ইউনিয়নের গোকর্ন গ্রামের অলি মিয়ার ভগ্নিপতি শামছুল হক (৬৫), চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আলমগীর মিয়ার মেয়ে জাকিয়া খাতুন (৮) এবং সরাইল উপজেলার চানপুর গ্রামের মৃত জয়েদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৩৫)।
আহত হয়েছেন নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মুক্তো মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৭), চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৫)।
আব্দুর রাজ্জাক ও হামিদা বেগমকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন এবং হামিদা বেগমকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। নিহত ও আহতরা সবাই খোলা জায়গায় ধান কাটা ও ধান-খড় প্রক্রিয়ার কাজ করছিল।
নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পুতুল রানী দাস, গোকর্ন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন ও দুর্গাপুরের মেম্বার তারু মিয়া মৃত্যু ও আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন


























