০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : ১২:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৪০৩ Time View

শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ছয় লক্ষাধিক টাকার বিদেশি পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিকস।

মঙ্গলবার (১৩ মে) ৪৯ বিজিবির কাশিপুর ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল এসব এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মালামাল জব্দ করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক করা মালামালের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ১২:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫