গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
- Update Time : ০২:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৩৭৬ Time View

জিলহজ খান কুষ্টিয়া
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে: নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭,টায় শহরের চৌড়হাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মজমপুর রেলগেটে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘নগ্ন হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অঞ্চল নয়। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে সারা বাংলায় ব্লকেড কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন।’
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির ভেড়ামারা উপজেলার প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ, মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. বুলবাল আহমেদ, যুগ্ম সমন্বয়কারী একরামুল হোসেন, কুমারখালীর প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী আলী খান, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল আহমেদ, খোকসার প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন, কুষ্টিয়া জেলার সমর্থক আলমাস হাসান মামুন, সাজেদুর রহমান বিপুল , সবুজ হোসেন ও জান্নাতুল ফেরদাউস টনিসহ আরও অনেকে।























