০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের চিতলমারী থানার বিশেষ অভিযানে ৩০ ভরি চোরাই সোনাসহ- আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১১:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৩২৩ Time View

মোঃ ইকরামুল হক রাজিব ,  বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এর কর্মতৎপরতায় একটি সক্রিয় পুলিশ টিম দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ৭২ ঘন্টায় ভিতর চুরি হওয়া ৩০ ভরি সোনা উদ্ধার সহ আসামি গ্রেফতার করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

গত ০৩ ই আগস্ট রাত অনুমানিক ১১:৩০ হতে ০৪ই আগস্ট ভোর ৫.০০ টার মধ্যে বাগেরহাট চিতলমারী থানাধীন সন্তোষপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র মন্ডলের পুত্র তাপস কুমার মন্ডল (৫৫) এর ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউ মন্ডল জুয়েলার্স নামক স্বর্ণের দোকান ঘরের লোহার সিন্দুকের সাইড গ্রেন্ডার মেশিন দিয়ে কেটে তার মধ্যে থাকা অনুমানিক ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণের গহনা যাহার বাজার মূল্য অনুমানিক( ৫০) পঞ্চাশ লক্ষ টাকা, অজ্ঞাতনামা চোর সিন্ডিকেটের সদস্য কর্তৃক চুরি করে নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে চিতলমারী থানার মামলা নং-৩, তাং- ০৮/০৮/২০২৫খ্রিঃ, ধারা -৩৮০,৪৬১ পেনাল কোড ১৮৬০ একটি মামলা করা হয়। মামলা রুজুর পর চিতলমারী থানা পুলিশ কর্তৃক ঘটনার সহিত জড়িত সন্দেহে বাগেরহাটের চিতলমারি থানাধীন আড়ুয়াবর্নীগ্রামের স্থায়ী বাসিন্দা মৃত মন্জুরুল খান এর পুত্র এমদাদুল খান (৩৮) ও

চরবানিয়ারী পশ্চিম পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা সন্তোষ কুমার বসু’র পুত্র সজল বসু কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক চুরি হয়ে যাওয়া সম্পূর্ণ স্বর্ন উদ্ধার করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম, শাহাদাৎ হোসেন জানান উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চিতলমারী বাজারের ব্যাবসায়ীরা বিষয় টি ইতিবাচক হিসাবে দেখছেন। এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের চিতলমারী থানার বিশেষ অভিযানে ৩০ ভরি চোরাই সোনাসহ- আসামি গ্রেফতার

Update Time : ১১:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫