১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে বাস-নোহা-কার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫,

Reporter Name
  • Update Time : ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১১০ Time View

মোবারক হোসাইন, ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-কার গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি যাত্রিবাহী হানিফ পরিবহনের বাস পেছন থেকে পার্কিং অবস্থায় কারকে ধাক্কা দিলে নোহার সাথে মুখোমুখি হয়ে ত্রিমুখী সংঘর্ষে কমবেশি অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার বিকটশব্দ শুনে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের মধ্যে কজনের অবস্থা আশঙ্কাজনক। বাস গাড়ির সামনে ও কার-নোহার পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়,। এসময় বাস চালক পালিয়ে গেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-কারের ত্রিমুখী সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওয়ে বাস-নোহা-কার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫,

Update Time : ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫