০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
Reporter Name
- Update Time : ০১:৪৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯০ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালীর কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাছিমা বেগম উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভুমিহীন এলাকার বাসিন্দা এবং মহেদ আলীর স্ত্রী তিনি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেল রাতে নাছিমা বেগম ও তার স্বামী মহেদ আলীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে যান। কিছু সময় পর হঠাৎ তাকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী। একপর্যায়ে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
Tag :
























