হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু।
- Update Time : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৫ Time View

দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের নেশা খোর ছেলে মোঃ ওয়াজেদ হোসেন (২৩) লাঠির আঘাতে নূরবানু বেগম (৪৭) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে ওয়াজেদ কে গ্রেপ্তার করেন হাকিমপুর থানা পুলিশ। নিহত নূরবানু বেগম ওই গ্রামের মোঃ আবুল হোসেনের স্ত্রী। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক স্থানীয় সাংবাদিকদের জানান ছেলে ওয়াজেদ মাদকাসক্ত। নেশা করার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করত। টাকা না পেলে মাকে নিয়মিত মারধর করত। গত বুধবার দুপুরে মায়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরে বিকেল ৫ টার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওসি মোঃ নাজমুল হক আরও জানান, ঘটনার পর রাতেই ঘাতক ছেলে ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বার্তা প্রেরকঃ মোঃ মাহবুব হোসেন মেজর জেলা প্রতিনিধি দিনাজপুর। মোঃ ০১৭১৬-৫৭১৫৮৬


























