আলমডাঙ্গা য় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জীবনী ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী
- Update Time : ০১:৫৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ১২০ Time View

আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে
বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা য় জীবনী ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধা ৬ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত শহরের আফিল উদ্দিন মোড়ে সংগঠনের শ্রমিক কল্যান ফেডারেশন ও যুব জামায়াতের ব্যানারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মনোনীত প্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ টিপু,আইন সম্পাদক জনাব মোঃ দারুস সালাম। এছাড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ দলীয় কর্মী রা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে দেলোয়ার হোসেন সাইদীর জীবনবৃত্তান্ত,তার ধর্মীয় আলোচনা সহ রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।























