কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৭ Time View

কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জিলহজ খান স্টাফ রিপোর্টার:
৫ দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেটে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের কুষ্টিয়া জেল সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, জামায়াতের ইবি থানা আমীর রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, উলামা বিভাগের আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
মিছিল ও সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, মিরপুর উপজেলা ও দৌলতপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথক পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেতৃবৃন্দ দাবী বাস্তবায়নের জোর দাবী তুলে ধরেন।
উল্লখেতি ৫ দফা হলো..
১. জুলাই জাতীয় সনদরে ভত্তিতিে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করা। ৪. সরকাররে জুলুম-নির্যাতন গণহত্যা ও দূর্নীতি বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় র্পাটি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা


























