কোটা সংস্কার আন্দোলনের শহীদের স্মরণে দোয়া আলোচনা সভা
- Update Time : ০৯:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৩৮২ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা
ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর,সাবেক ভি পি কক্সবাজার সরকারি কলেজ । তিনি বলেন—
“জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় জীবনের গর্ব। তাঁদের আত্মত্যাগ শুধু কোনো দলের জন্য নয়, পুরো দেশের মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে ছিল। এই শহীদদের স্মরণ মানেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ।
তিনি আরো বলেন, আজ যারা ষড়যন্ত্রের রাজনীতি করে শহীদদের স্বপ্নকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন সফল হবে না। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো।
শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায়—সত্য, ন্যায় ও আদর্শের পথে দৃঢ় থাকা।”
প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সাবেক সংগ্রামী ছাত্র নেতা লায়েক ইবনে ফাযেল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।























