কোষ্টগার্ডের অভিযানে অপহৃত নারী সহ ১ অপহরণকারী আটক
- Update Time : ১১:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৬৯ Time View

মো: রাজু আহমেদ
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান কোষ্টগার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার সহ ১ অপহরণকারী আটক করা হয়েছে।
তিনি জানান, গত শনিবার (২০ ডিসেম্বর) সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা কোষ্টগার্ডের অভিযানে অপহৃত নারী সহ ১ অপহরণকারী আটক।৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।











