১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার।
Reporter Name
- Update Time : ১০:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৩ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনা জেলার তেরখাদা থানা এলাকা হতে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে তেরখাদা থানা পুলিশ। গত ১২/০২/২০২৫ ইং তারিখ খুলনা জেলার দাকোপ থানাধীন রৌকাটা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মাসুম মৃধা (২২)। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম মৃধা ভিকটিমকে বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজী না হওয়ায় গ্রেফতারকৃত মাসুম মৃধা ক্ষিপ্ত হয়ে তেরখাদা থানা এলাকা হতে তাকে অপহরন করে। এই ঘটনায় তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Tag :























