খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান ও তরুণ সমাজসেবক মোঃ আছাদুল ইসলাম–কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে
- Update Time : ১০:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৮৮ Time View

সোহেল রানা জেলা প্রতিনিধি।।।
পাইকগাছা উপজেলার কৃতি সন্তান ও তরুণ সমাজসেবক মোঃ আছাদুল ইসলাম–কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একটি সংগঠিত মহল তার সামাজিক, সাংগঠনিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তার মান-সম্মান ক্ষুণ্নের চেষ্টা করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আছাদুল ইসলাম বর্তমানে পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতি লিমিটেড (৩৯৭/কে)–এর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি গদাইপুর পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর ভাষ্য— সমাজকল্যাণে তার ভূমিকা বহু বছর ধরে অত্যন্ত প্রশংসিত।এছাড়া ২০২১ সালের ইউপি নির্বাচনে গদাইপুর ৮ নম্বর ওয়ার্ডে ভোটের মাঠে জোরপূর্বক কৌশলে তাকে ১৫ ভোটে পরাজিত করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরও তিনি নিরুৎসাহ না হয়ে মানুষের পাশে থেকে সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।এলাকাবাসীর দাবি, মোঃ আছাদুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী, নীতিবান ও মানবিক চরিত্রের মানুষ। সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে তার নিরলস ভূমিকা সবার কাছে প্রশংসিত।গ্রামবাসীরা বল






















