১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছা প্রতিবন্ধী বৃদ্ধ সিরাজ গাজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।।

মোঃ সোহেল রানা
  • Update Time : ১০:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১২ Time View

খুলনার পাইকগাছা উপজেলা উপজেলার চাঁদখালী ইউনিয়নের প্রতিবন্ধী বৃদ্ধ সিরাজ গাজী (৭০)–এর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বড়ডাল ব্রিজ সংলগ্ন সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে সিরাজ গাজীর ওপর হামলা চালানো হয়েছে। অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর গাজী (৩৪), হাবিবুল্লাহ গাজী (৩২), সবুর গাজী (৬০) ও কেতাব গাজীর নাম উল্লেখ করা হয়। স্থানীয়দের ভাষ্য, জাহাঙ্গীর গাজী চাঁদখালী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সিরাজ গাজীর ওপর অতর্কিত হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, একজন প্রতিবন্ধী ও প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি আস্থা রেখে ন্যায়বিচার দাবি করে। পরিবারের সদস্যরা বলেন, হামলার ঘটনার সঠিক বিচার না হলে তারা আরও বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনার পাইকগাছা প্রতিবন্ধী বৃদ্ধ সিরাজ গাজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।।

Update Time : ১০:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬