গংগাচড়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্র রঞ্জন রায় আটক
- Update Time : ০১:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ২৬০ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রঞ্জন রায় (২০) নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।
। শনিবার (২৬ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রঞ্জন রায় গংগাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT), রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন একাধিক পোস্ট করছিলেন তিনি। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে গংগাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে।
গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
























