চলন্ত ভ্যান থেকে এক যাত্রীর টাকা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক।
- Update Time : ০৭:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২০৪ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর, মাদারিপুর)
গতকাল রাতে শিবচরের কলেজ মোড় রোডে চলন্ত ভ্যান থেকে এক যাত্রীর টাকা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা বাদশা মিয়া( ১২)। বাদশা শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দির মৃত্যু অদুধ হাওলাদার ও শিল্পি বেগমের ছেলে ।
বিভিন্ন ভাবে জানা যায় বাদশা মিয়া এই কাজেই পারদর্শী, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অন্যের টাকা চুরি , বাড়িতে চুরি করেন বাদশা মিয়া । চুরি করা তার পেশা বললেই চলে ।
গতকাল রাতে শিবচরের কলেজ মোড় থেকে আটক করা বাদশা মিয়াকে। ভ্যানে থাকা যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় ভ্যান চালক হাতেনাতে ধরে বাদশা মিয়া কে ।
এ বিষয়ে বাদশা মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অনেকদিন ধরে এই কাজ করি ,
ভ্যানচালকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন , আরো কিছু দিন আগে ওই আমার ভ্যানে উঠেছিল ওই উঠার পর এক যাত্রীর টাকা উধাও হয়ে গেছে। তখন ওর বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না বলে ধরতে পারি নাই । এবার ওই আমার গাড়িতে উঠলে আমি ওরে ফলো করি , হঠাৎ দেখলাম ওই ভ্যানে থাকা যাত্রীর পকেটে হাত দিয়ে টাকা নিচ্ছে আর তখনি আমি ওরে ধরে ফেলি । এবং আশেপাশের লোকজন কে বিষয় টি জানাই , স্থানীয় লোকজন ওরে ধরে পুলিশের কাছে দেয় ।
বর্তমানে বাদশা মিয়া পুলিশের হেফাজতে আছেন ।


























