০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌফলদণ্ডীতে সমাজসেবক মরহুম মোহাম্মদ হোসাইন এর স্মরণ সভা।

Reporter Name
  • Update Time : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ২১০ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।

কক্সবাজারের চৌফলদণ্ডী নতুন মহাল আদর্শ পাড়া বায়তুল মামুর জামে মসজিদে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোছনের স্মরণে ১১ এপ্রিল জুমাবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদের সেক্রেটারি ব্যাংকার জিয়াউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের বড় ছেলে সমাজসেবক আকতার কামাল ও সৌদি প্রবাসী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মসজিদের সহ-সভাপতি মাওলানা নুরুল হুদা, সহকারি সেক্রেটারি ও নতুন মহাল জলিলিয়া কে,জি স্কুলের প্রধান শিক্ষক রকিব উল্লাহ, সহকারি শিক্ষক ও ঈদগাঁও উপজেলা আন নুর সাংস্কৃতিক সংসদের পরিচালক মোবারক হোসাইন ও চৌফলদণ্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান।

উপস্থিত ছিলেন প্রবাসী জয়নাল আবেদীন, যুব নেতা সিরাজুল ইসলাম, মসজিদের মোতাওয়াল্লী আবুল কালাম, শ্রমিক নেতা ফোরকান আহমদসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মরহুম মোহাম্মদ হোছন ছিলেন
গরিব ও মেহনতি মানুষের পরম বন্ধু এবং তিনি পুরো চৌফলদন্ডী ইউনিয়নে প্রতিটি এলাকার মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। নতুন মহাল ভাঙ্গা মুরা কবরস্থানের সিঁড়ি প্রদান, আদর্শ পাড়া মসজিদে ফোরকানিয়া নির্মাণে সহায়তা সহ
বৃহত্তর নতুন মহালে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুলে তার যথেষ্ট অবদান রয়েছে।

এতে মরহুমের জন্য দোয়া কামনা ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মসরুর হাসান মুরাদ।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌফলদণ্ডীতে সমাজসেবক মরহুম মোহাম্মদ হোসাইন এর স্মরণ সভা।

Update Time : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫