জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে মাওলানা তাজুল ইসলাম।
- Update Time : ১১:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১২৮ Time View

মোঃ আবুল হাসান,কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর সাফদারপুর ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল।
লক্ষীকুন্ডু ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে ও সাবেক শিবির নেতা আরিফ খানের এর উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক কোটচাঁদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান ।
বক্তারা বলেন সিয়াম আমাদের আল্লাহ ভিরুতার শিক্ষা দেয়। যেভাবে আল্লাহর ভয়ে সমস্ত পানাহার থেকে বিরত থাকছি। তেমনিভাবে আল্লাহর ভয় করার আহবান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান, ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, শিবিরের জেলা সেক্রেটারি উবাইদুর রহমান।


























