ঝিনাইদহ কালীগঞ্জে ১৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ
- Update Time : ০৩:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। শনিবার (১৭ অক্টোবর) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, দেশ সবার। আমরা চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার আনন্দের উৎসব।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে।”
হামিদুল ইসলাম হামিদ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু বা অসহায় মনে না করেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।” এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, সাবেক পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, কালিগঞ্জ উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব শ্রদ্ধেয় নেতা মাহাবুর রহমান মিলন, কালিগঞ্জ পৌর যুবদলের বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা শাহজাহান আলী খোকন, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক বাবুল আক্তার, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, , উপজেলা জাসাসের আহ্বায়ক প্রবীর কুমার বিশ্বাস, পৌর বিএনপি নেতা ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কার, গোলাম মোর্তুজা জিকো , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এশফাকুর রহমান শফিক,ছাত্রনেতা হামিদ, শাকিল, তাজু, মাহফুজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

























