ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা নাঈম খান গ্রেফতার
- Update Time : ১১:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ নাঈম খান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাঈম খান কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কোটচাঁদপুর পৌরসভার গাবতলা পাড়ার শওকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাঈম খানকে গ্রেফতার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার পিসিপিআর যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

























