০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন “

Reporter Name
  • Update Time : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৯৬ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার –

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ্যমে ঘুষ গ্রহণ করে আসছিলেন। এই ঘুষ দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করেন।
তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারকে আশুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোঃ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহবায়ক সৈয়দ ইমন ও সদস্য সচিব মোঃ শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন “

Update Time : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫