০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভার আশুলিয়ায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতর “

Reporter Name
  • Update Time : ০৭:২২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১০২ Time View

রাজ রোস্তম আলী :
ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এর জেরে ঢাকা আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন আতাউর। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।

থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত ওই ইমামকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভার আশুলিয়ায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতর “

Update Time : ০৭:২২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫