০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুলসীগঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুল ইসলামের

Reporter Name
  • Update Time : ০১:৪৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে দোয়া মাহফিল,বিশাল শোভাযাত্রা ও গণভোজের আয়োজন করা হয়েছে। এ আয়োজন থেকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. জাহেদুল ইসলাম।

শনিবার(৫ সেপ্টেম্বর)সকাল থেকে তুলসীগঙ্গা ইউনিয়নের মনঝার বাজার সংলগ্ন আটিদাশড়া হাই স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মনঝার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, দলীয় কোনো পদে না থাকলেও ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষের আগ্রহ, ভালোবাসা ও সমর্থন থেকেই এবার নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জাহেদুল ইসলাম বলেন,আমি
চেয়ারম্যান নির্বাচিত হলে তুলসীগঙ্গা ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন,কৃষকদের সার সংকট নিরসনসহ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন জাহেদুল ইসলাম।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের জন্য গণভোজের ব্যবস্থা করা হয়। আয়োজনে প্রায় ২৪ মণ চাল,১২ মণ কালাই, ৪ মণ মাংসসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে বলে আয়োজকরা জানান।

জাহেদুল ইসলামের চেয়ারম্যান প্রার্থিতাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপি ও থানা বিএনপির সাবেক সদস্য এবং ক্ষেতলাল পৌরসভার মেয়র প্রার্থী জননেতা নবীউল ইসলাম চৌধুরী। উপজেলা কৃষক দলের সভাপতি জাকির হোসেন তালুকদারও তাঁকে সমর্থন জানান।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত

Tag :

Please Share This Post in Your Social Media

তুলসীগঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুল ইসলামের

Update Time : ০১:৪৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬