০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁ সদর উপজেলায় মন্দির মসজিদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন এমপি ধলু
Reporter Name
- Update Time : ০২:১৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধি:
২০২৫–২৬ অর্থবছরে নওগাঁ জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।
সমবার (১২ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৫) মো. জাহিদুল ইসলাম ধলুর অভিপ্রায় অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের মসজিদ, মন্দির, ঈদগাহ ও মহাস্মশানের জন্য এসব চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও প্রয়োজনীয় কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে এ আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
Tag :

























