০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলা পুঁইয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর করিম নিহত ও পলাশ আহত

Reporter Name
  • Update Time : ০৭:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৯১ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় আব্দুর করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ নামে একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে নজিপুর পৌরসভার কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর করিম যুগীবাড়ি রঘুনাথপুর গ্রামের এনাদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে মোটসাইকেলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আব্দুর করিমকে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করে। আর পলাশের অবস্থা আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনার পর পিকআপ রেখেই চালক পালিয়ে যায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর পত্নীতলা পুঁইয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর করিম নিহত ও পলাশ আহত

Update Time : ০৭:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫