বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
- Update Time : ০৭:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১১৬ Time View

আজ রবিবার ( ১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিলাদ-দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, কাজী ফারুক, ইমান হোসেন রিপন, বাবলু ভূইয়া, আলতাফ হোসেন, আব্দুস সালাম ব্যাপারী, মহিলাদল নেত্রী কমলা বেগম, আয়েশা বেগম ও বেবী রহমানসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করি। তাহলেই আমাদের বিজয় হবে, তাতে আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
মিলাদ শেষে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষভাবে দোয়া করা হয়েছে।

























