ভোক্তা অধিকারের অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৭:০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১৬৬ Time View

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৮ এপ্রিল ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার আহসান আহমেদ রোড এলাকায় অভিযান চালিয়ে চাইনিজ প্যালেস-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার আহসান আহমেদ রোড এলাকায় অভিযান চালিয়ে চাইনিজ চয়েজ-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার গোপালপুর চাঁদ মার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে জনসেবা ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার, আশা ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার এবং আশাদুল স্টোর-কে যথাযথ পন্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টাকা জরিমানা আরোপ করা হয় । এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার বারাকপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল-আলিন এন্টারপ্রাইজ-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার ও আলামিন মেডিকেল হল-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে কলারোয়া উপজেলার দমদম বাজার এলাকায় অভিযান মেসার্স সাব্বির স্টোর-কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে করার অপরাধে ৬ হাজার টাকা, সপ্না স্টোর-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার কাথুলী ও বাশবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মিজান ব্রাদার্স-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার এবং আকমল স্টোর ও গিফট কর্নার-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৪০ টাকা জরিমানা আরোপ করা হয়৷ এসময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকাশ ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৭ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেল-কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় । এ সময় ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে অনন্যা ঘোষ ডেয়ারি-কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার নিজ নান্দুয়ালী ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সাথী চানাচুর-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


























