যশোর বাঘারপাড়ার রুবেল হত্যা মামলার আসামী রাব্বি,আসিফ ও মারুফ গ্রেফতার
- Update Time : ১১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি যশোর কর্তৃক যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারনামীয় ০৩ জন আসামী আটক, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।
গত ১৩/০৭/২০২৬ খ্রিঃ বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের উপর ০২ নং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) নির্মম ভাবে হত্যার শিকার হয়। পরবর্তীতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের আটকের জন্য যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি যশোর কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত থাকে। গত ইং ০৪/০৯/২০২৬ খ্রিঃ যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ফিরোজ হোসেন ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০১নং আসামী মোঃ রাব্বি হোসেন (২০) ও এজাহারনামীয় ০৪নং আসামী মোঃ আসিফ হোসেন (২০)দ্বয়কে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক এজাহারনামীয় ০২ নং আসামী মোঃ মারুফ হোসেন (২৩) কে আটক করে।
আটককৃত আসামীদের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। এজাহার নামীয় ০৪ নং আসামী মোঃ আসিফ হোসেন (২০) পরবর্তীতে বিজ্ঞ আদালাতে উক্ত হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। মোঃ রাব্বি হোসেন (২০)
০২। মোঃ মারুফ হোসেন(২৩)
উভয় পিতাঃ- মোঃ আব্দুর রউফ মোল্যা
উভয় সাংঃ- তেলিধান্যপুর,
উভয় থানাঃ- বাঘারপাড়া,যশোর।মোঃ আসিফ হোসেন
পিতাঃ- আমিনুর বিশ্বাস
সাংঃ- মুনসেফপুর কোতয়ালী মডেল,যশোর।
উদ্ধারঃ
০১। একটি চাইনিজ কুড়াল
০২। একটি বার্মিজ চাকু
০৩। একটি ছোট আকৃতির চাপাতি






















