শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালিরোত্তর সমাবেশে ভিপি বাহাদুর
- Update Time : ১১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৩২ Time View

মোবারক হোসাইন, ঈদগাঁও উপজেলা
“বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও
সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর এর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের উপদেষ্টা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক।
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের জনগন স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি।
বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জাতিকে দুই-ভাগে বিভক্ত করে রেখেছিল।
তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি আর বিরোধী মতকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে জাতিকে বিভক্ত করে বিরোধী দল-মতের উপর চরম জুলুম নির্যাতন চালিয়ে ছিল। আওয়ামীলীগ স্বাধীনতাকে পুঁজি করে
বিগত ১৫ বছর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালিয়ে ছিল। কিন্তু দেশের
সাধারণ জনগন সেই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাাঁদাবাজ ও দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি ইনসাফ ভিত্তিক
সোনালী সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি উপদেষ্টা আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম,
উপদেষ্টা অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহরের উপদেষ্টা কফিল উদ্দিন চৌধুরী, রিয়াজ মুহাম্মদ শাকিল।
প্রধান বক্তা শামসুল আলম বাহাদুর বলেন,
“১৯৭১ সালে আজকের এই দিনে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল।
কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলতে গেলে টার্গেট করা হয়, গুলি করে হ*ত্যা করা হয়।
দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার প্রকৃত সুফল দেশের মানুষ পায়নি।”
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন
পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শাহজাহান, ছৈয়দ নুর, দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন,
শহর শ্রমিক কল্যাণের সহ-সভাপতি রাশেদুল হক, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন,
সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক,
ইলেকট্রিশিয়ান শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা নুরুল আমিন, আমীর আহমেদ,
বেলাল উদ্দিন, আবদুর রহিম, জসিম উদ্দিন,, হামিদুল হক,
নাজির হোসেন, জসিম উদ্দিন সাইফুল ইসলাম রুবেল, মোঃ মফিজ প্রমূখ।


























