শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেফতার!
- Update Time : ০৭:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ২৮০ Time View

শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের কৃত একটি চাঞ্চল্যকর হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি মুবতাসিম ফাহিম (২৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফাহিম
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪ খ্রি., জিআর নং- ৩২৪/২০২৪, ধারা – অনুযায়ী একটি গুরুতর অপরাধের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
১০ জুন ২০২৫ খ্রি. রাত ২টা ২০ মিনিটে উপজেলার রাধানগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফাহিমের পিতা এ কে এম রফিকুল ইসলাম।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তের ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে বিঙ্গ আদালতে প্রেরণ করা হয়েছে।


























