০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ১১৯ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মোঃ তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মোঃ রুহুল আমীনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, উপজেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
Tag :


























